মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে:
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি, ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীকে জীবিত অবস্থায় ফেরত, গত সাড়ে তিন বছরের গুম-হত্যার প্রতিবাদ এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকে সারাদেশে গন কর্মসূচী পালনের অংশ হিসেবে মেহেরপুর জেলায় গন অনশন কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি।
আজ রোববার মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ গনঅনশন কর্মসূচীতে দলের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। অনশনে বক্তব্য রাখেরন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গির বিশ্বাস …বিস্তারিত সংবাদ
মেহেরপুরে বিএনপি’র অনুশন কর্মসূচী
মেহেরপুরে জেলা ও দায়রা জজ কে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে:
অবশেষে ৬ মাস পর মেহেরপুর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব নিলেন মোঃ নূর মোহাম্মদ মোড়ল । জেলা জজের আগমনে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
আজ রোববার মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা আনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ রহমত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা যুগ্ম জজ(১ম) এম,এ, হামিদ, সাবেক পিপি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী,সাবেক পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা সহ বেশ কয়েকজন আইনজীবী।
এর আগে জেলা ও দায়রা জজ মোঃ নূর মোহাম্মদ মোড়লকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান আইনজীবী সমিতির …বিস্তারিত সংবাদ
মেহেরপুরের গাংনীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে সালাম নামের এক সন্ত্রাসী নিহত
আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত বোমায় সালাম নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুষ্টিয়ার তীরমনি নামক স্থানে রাত ১১ টার দিকে সে মারা যায়।
গ্রামবাসী ও পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বহনকারী এম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হওয়ার পর পথিমধ্যে সে মারা যায়।
এদিকে গাংনী থানা পুলিশ বিস্ফোরন স্থল থেকে একটি অত্যাধুনিক এলজি সাটারগান উদ্ধার করেছে বলে গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক সাংবাদিকদের জানিয়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক জানান, নিহত সালামের পিতা র্যাব ও পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছিল। সালামের বির“দ্ধে একাধিক বোমা মারা ছাড়া অন্যান্য মামলা রয়েছে। সে বামুন্দীর বিএনপি নেতা আব্দুল আলিমকে বোমা মারা মামলায় সদ্য জামিন নিয়ে বেরিয়ে এসেছে।
পুলিশ জানায়,আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বামুন্দী পশ্চিমপাড়ার একটি মাঠের মধ্যে বোমা বানাচ্ছিল সন্ত্রাসী সালাম। এ সময় অসাবধানতা বসত একটি বোমার বিস্ফোরন ঘটে। বিস্ফোরিত বোমায় সালামে দু’হাত ক্ষত-বিক্ষত হয়। বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসীরা মাঠের মাঝে ছুটে গিয়ে সালামের রক্তাক্ত দেহ দেখতে পায়। পরে তারা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্যালো ইঞ্জিন চালিত আলগামনে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঢাকায় নেওয়ার পথে সে মারা …বিস্তারিত সংবাদ
মেহেরপুরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা।। সংসদ সদস্য জয়নাল আবেদীনের ক্ষোভ প্রকাশ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে:
শনিবার সকালে মেহেরপুরের শিল্পকলা একাডেমীর হলরুমে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা চরম অবজ্ঞা ও অবহেলায় অনুষ্ঠিত হয়েছে । মেহেরপুরের ১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মুক্তিযুদ্ধ শীর্ষক কর্মসূচী বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক গৃহীত কর্মসূচীর আওতায় স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন । সভাপত্বিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আলমগীর হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা আমাদের নতুন প্রজম্মের শিক্ষার্থীর মধ্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাতে সাহায্য করবে। আর এ জন্য আমাদের সকল স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে। তবেই বঙ্গবন্ধুর ভাষনের মর্মকথা বুঝা যাবে এবং দেশ গঠনের ভুমিকা রাখা সম্ভব হবে। কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীতার জন্য প্রশাসন সহ শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ চরম অবজ্ঞা, অবহেলা এবং গুরুত্ব না দেবার কারণে কোন প্রচার হয়নি। গুটি কয়েক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তড়িঘড়ি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও আসেনি কোন স্কুল-কলেজের শিক্ষকরা।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ও দিক নির্দেশনামূলক ভাষণ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না এবং প্রশাসনের ভিতর এখনো স্বাধীনতা বিরোধী কেউ থাকলে তাদের খুজে বের করতে হবে। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর কমিটিতে স্বাধীনতা বিরোধী কেউ থাকলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, গত কয়েকদিন আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে এই ভাষণ প্রতিযোগিতার জন্য পত্র পেলে আমি জেলার সকল স্কুল-কলেজসহ শিক্ষা অফিস বরাবর পত্র পাঠায় প্রতিযোগিতার জন্য। কিন্তু প্রতিযোগিতাটি এমন হবে ভাবতে কষ্ট হচ্ছে।
এ ব্যপারে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা, সুধীমহল ও সাধারণ মানুষেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিকে দেশ গঠনের উজ্জিবিত করলেও আমরা তার মূল্যায়ন করতে শিখিনি। যার কারণে প্রশাসনের ভিতরে স্বাধীনতা বিরোধী চক্র সুকৌশলে এই ভাষণ প্রতিযোগিতাটি দায়সারাভাবে শেষ করেছে। এদের বিচার হওয়া …বিস্তারিত সংবাদ
মেহেরপুরের পিডিবি অফিসের ৪০টি পদের মধ্য ২২ টি পদে লোক নাই।। ৬ জন ইলেকট্রিশিয়ান দ্বারা খুড়িয়ে খুড়িয়ে চলছে কার্যক্রম
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে:
গত বৃহস্পতিবারের কালবৈশাখি ঝড়ে মেহেরপুর কে লন্ড-ভন্ড করে দিয়ে গেলে শহরের অধিকাংশ বিদ্যুৎ লাইন বিছিন্ন হয়ে পড়ে । কিন্তু পিডিবি অফিসে ৪০টি পদের মধ্য ২২টি পদ শুণ্য আছে। ১৫ জন ইলেকট্রিশিয়ানের কাজ ৬ জন কে দিয়ে চলছে।
গত তিন দিন ধরে শহরের অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ বিছিন্ন আছে এ বিষয়ে পিডিবি অফিসে অভিযোগ করে কোন লাভ হচ্ছেনা বলে জানান ভুক্তভোগীরা ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতা জানান, ৪০টি পদের মধ্য ২২টি খালী আছে ১৮টি পদে মধ্য ১২টি পদে উর্দ্ধতন কমকর্তা সহ অফিস সহকারি ও পিয়ন এবং নাইটর্গাড আছে আর ৬টি পদে ইলেকট্রিশিয়ান আছে। যেখানে পদ থাকার কথা ১৫ টি কিন্তু আছে ৬টি । আর এদের দিয়ে মেহেরপুর শহরের ৯টি ওয়ার্ডে গিযে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব না বলে জানান।
বর্তমানে পিডিবি অফিসে এক হাজার অভিযোগ জমা পরে আছে। আর এই অভিযোগকারিরা কবে তাদের বিদ্যুৎ লাইন পাবে তা বলতে পারছেনা পিডিবির কোন কর্মকতা। তিন দিন অতিবাহিত হতে চলছে কবে নাগাদ তাদের বিদ্যুৎ লাইন পাবে এমন আশংকায় ভুগছে পিডিবির …বিস্তারিত সংবাদ
মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যেগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সাবেক যুব প্রধান রাজেশ্বর সিংহের সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিটের যুব প্রধান খন্দকার সামসুজ্জোহা সোহাগ। এসময় ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন,এভাবে যেনো আর কোন মানুষের মৃত্যু না হয়। আর কোন ভাই এর যেনো অকাল মৃত্যু না হয় আমরা নিরাপদ সড়ক …বিস্তারিত সংবাদ
মেহেরপুরের গাংনীতে বোমা বানাতে গিয়ে সালাম নামের এক সন্ত্রাসী’র হাতের কবজী উড়ে গেছে।। ১ টি সাটারগান উদ্ধার
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত বোমায় ক্ষত-বিক্ষত হয়েছে সালাম নামের এক সন্ত্রাসীর দু’হাত। উড়ে গেছে দু’হাতের কবজী। গ্রামবাসী ও পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বহনকারী এম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বোমারু
সালামকে দেখতে হাসপাতালে আসেন মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী ও সদও থানার ওসি তদন্ত মাসুদ আলী।
এদিকে গাংনী থানা পুলিশ বিস্ফোরন স্থল থেকে একটি অত্যাধুনিক এলজি সাটারগান উদ্ধার করেছে বলে গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক সাংবাদিকদের জানিয়েছেন। সালামকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে বলেও তিনি জানান।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক জানান, আহত সালামের পিতা র্যাব ও পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছিল। সালামের বিরুদ্ধে একাধিক বোমা মারা ছাড়া অন্যান্য মামলা রয়েছে। সে বামুন্দীর বিএনপি নেতা আব্দুল আলিমকে বোমা মারা মামলায় সদ্য জামিন নিয়ে বেরিয়ে এসেছে।
পুলিশ জানায়,আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বামুন্দী পশ্চিমপাড়ার একটি মাঠের মধ্যে বোমা বানাচ্ছিল সন্ত্রাসী সালাম। এ সময় অসাবধানতা বসত একটি বোমার বিস্ফোরন ঘটে। বিস্ফোরিত বোমায় সালামে দু’হাত ক্ষত-বিক্ষত হয়। বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসীরা মাঠের মাঝে ছুটে গিয়ে সালামের রক্তাক্ত দেহ দেখতে পায়। পরে তারা তাকে
মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্যালো ইঞ্জিন চালিত আলগামনে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে …বিস্তারিত সংবাদ
সময় সাপেক্ষে ধীরে ধীরে বে-সরকারী রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে—প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মো: মোতাহার হোসেন
আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে:
আপনারা ধর্য্য ধরুন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা আছে ধীরে ধীরে দেশের সকল বে-সরকারী রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করন করার। এটি শুধু সময়ের ব্যাপার। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল বর্তমান সরকার তা পুরণে বদ্ধ পরিকর।
শুক্রবার দুপুরে মেহেরপুরে প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক এক মত বিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: মোতাহার হোসেন- এমপি।
ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: মোতাহার হোসেন- এমপি। মেহেরপুরের জেলা প্রশসক সাহান আরা বানু’র সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড: মিয়াজান আলী, মেহেরপুর পুলিশ সুপার আব্দুলাহিল বাকী সহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ ।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেহেরপুর সহ ১২ জেলায় প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ভবন নির্মান করছে। যেখান থেকে শিক্ষকরা তাদের পেশাগত মান উন্নয়ন করে জাতী গঠনে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
মেহেরপুর শহরের উপকণ্ঠ মেহেরপুর-মুজিবনগর সড়ক পার্শ্বস্থ বন্দর সংলগ্ন প্রায় দুই একর জমির উপর এই প্রশিক্ষন ইন্সটিটিউট ভবন নির্মান করা হচ্ছে। এর আওতায় রয়েছে একাডেমিক কাম প্রশাসনিক ভবন, এক্সপেরিমেন্টাল স্কুল ভবন ও পিটিআই হোস্টেল সুপার কোয়ার্টার। প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের প্রায় ১১ কোটি টাকা অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এই নির্মান কাজ …বিস্তারিত সংবাদ
মেহেরপুরে চাকুরী জাতীয়করনের দাবীতে মৌন মিছিল, শিক্ষক সমাবেশ ও স্মারকলীপি প্রদান
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে:
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এম,পি,ও ভূক্ত ও স্বীকৃতপ্রাপ্ত বে-সরকারী স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ১২ দফা দাবীতে চাকুরী জাতীয়করনের লক্ষে মৌন মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মেহেরপুরের জেলা প্রশাসকের নিকট ১২ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু স্মারকলিপি গ্রহন করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিক্ষকদের একটি একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে কোর্টপাড়া মাদরাসা প্রাঙ্গনে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাসক সোহরাব উদ্দীন, শিক্ষক শাশ্বত নিপ্পন …বিস্তারিত সংবাদ
মেহেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে:
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সারাদেশে ব্যাপী সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে হরতাল মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া হরতালে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। শহরে ইজিবাইক,রিক্্রা ভ্যান পুরোদমে চলাচল করলেও আভ্যন্তরিণ রুটে সবধরনের বাস চলাচল ব›দ্ধ রয়েছে। ব্যাংক-বীমা, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। সকালে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরে পিকেটিং করেছে বিএনপি।
অপরদিকে হরতাল চলাকালিন সময়ে সব ধরনের নাশকতা মোকাবেলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে মেহেরপুরের পুলিশ প্রশাসন …বিস্তারিত সংবাদ
