পুরানো সংবাদ দেখুন

  • আমাদের ঘোষনা

    প্রিয় জেলাবাসী,মেহেরপুর নিউজকে সকলের দোড়গোড়ায় পৌছে দিতে আমরা বদ্ধপরিকর।মেহেরপুর নিউজ পরিবার সিদ্ধান্ত নিয়েছে জেলার প্রতিটি ইউনিয়নে সংবাদকর্মী নেয়ার।তাই আপনিও হতে পারেন মেহেরপুর নিউজ পরিবারের একজন গর্বিত সদস্য। আগ্রহীরা যোগাযোগ করুন:(meherpurnews@gmail.com/01712-885855)

  • জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্তপুর্ণ সংবাদ

চলমান সংবাদ
*** সোহাগপুর পুর গণহত্যা ও গোলাম মোস্তফাকে হত্যার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ*** - *** মেহেরপুরে আদমশুমারী ও গৃহগননা-২০১১’র ফলাফল ঘোষনা।। মেহেরপুর জেলার মোট জনসংখ্যা ৬ লক্ষ ৮১ হাজার ৩ শত ৩২ জন ***

গাংনীতে ঘূর্নিঝড় মহাসেন মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

15th May, Wednesday, 2013 - সময়: 5:02 মিনিট। সংবাদের ধরন: বর্তমান পরিপ্রেক্ষিত
ফাইল ফটো

ফাইল ফটো

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫মে:
ঘূর্নিঝড় মহাসেন মোকাবেলায় মেহেরপুরর গাংনীতে প্রস্তুতি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে গাংনী  উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাজেদুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার নজরুল ইসলাম, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলম হোসাইন,ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব কাফিরুল ইসলাম,ধানখোলা ইউপি সচিব রফিকুল ইসলাম,ষোলটাকা ইউনিয়ন সচিব জহুরুল ইসলাম, সাহারবাটি ইউপি সচিব আজিমুদ্দীন,রাইপুর ইউনিয়ন সচিব মতিয়ার রহমান, তেঁতুলবাড়িয়া ইউপি সচিব আব্দুল মতিন ও স্থানীয় সাংবাদিক …বিস্তারিত সংবাদ

মেহেরপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ।। সড়ক অবরোধ ।। আটক ২

15th May, Wednesday, 2013 - সময়: 12:39 মিনিট। সংবাদের ধরন: রাজনীতি

Untitled_0001মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে:
মেহেরপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলেক কে মারধরের ঘটনায় মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও মেহেরপুর কুষ্টিয়া সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। এঘটনায় শহরের মল্লিক পাড়ার মাফুজ ও মনির নামের দুই জন কে  আটক করেছে সদর থানা পুলিশ ।
মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, মঙ্গলবার রাতে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় তালেবের হোটেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলেক খাবার খেতে গেলে স্থানিয় কয়েক জন যুবক তাকে মারধর করে।

এঘটনায় আজ Untitled_0001বুধবার সকালে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলামের নেতৃত্বে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের উপরে টায়ার জ্বালিয়ে ১ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রনে …বিস্তারিত সংবাদ

মেহেরপুরকে দেশের প্রথম রাজধানী হিসেবে ঘোষণার দাবি নিয়ে বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণে দুই শিক্ষার্থী

14th May, Tuesday, 2013 - সময়: 5:01 মিনিট। সংবাদের ধরন: বিশেষ প্রতিবেদন

বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণে দুই শিক্ষার্থী

বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণে দুই শিক্ষার্থী

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
‘সাফল্যের কোনো সংজ্ঞা নেই, না বলার শব্দ নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর থ্যাত মেহেরপুরকে দেশের প্রথম রাজধানী হিসেবে ঘোষণার দাবি নিয়ে দেশের ৬৪ জেলা বাইসাইকেলে ভ্রমণে বেড়িয়েছেন মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী নুর ইসলাম ও মনিরুল ইসলাম।
সোমবার সকালে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে কুষ্টিয়া জেলা পাড়ি দিয়ে সোমবার রাতে পাবনায় এসে পৌঁছান তারা।
আজ মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাত করে তাদের ভ্রমণের উদ্দেশ্য অবগত করেন। দুপুর ১২টার দিকে তারা পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এরপর তারা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে সাক্ষাত করে ভ্রমণের উদ্দেশ্য সম্বলিত লিফলেট দেন।
পরে দুপুর পৌনে ১টার দিকে তারা তাদের ভ্রমণের চতুর্থ জেলা নাটোরের উদ্দেশে পাবনা থেকে রওনা দেন। বর্তমানে তারা নাটোর জেলায় অবস্থান করছে বলে জানা গেছে।

ফাইল ফটো

ফাইল ফটো

নুর ইসলাম ও মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে অন্যতম ইতিহাস মুজিবনগর। স্বাধীনতা অর্জনে মেহেরপুর জেলার ভূমিকা অনস্বীকার্য।
‘মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী ঘোষণার দাবিতেই আজ তাদের বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ’।
তারা আরোও বলেন, “মেহেরপুরের গৌরবগাঁথা ইতিহাস সারাদেশের মানুষকে জানান দিতে আমাদের এই উদ্যোগ। আগামী তিন মাসের মধ্যে ৬৪ জেলা ভ্রমণ শেষ করবো আমরা”।
নুর ইসলাম ও মনিরুল ইসলাম তাদের এই ভ্রমণ উপলক্ষে তৈরি  লিফলেটে উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যে বীজ বপণ করেছিলেন, মেহেরপুরের ঐতিহাসিক বৈদ্যনাথতলা আমবাগানে মুজিবনগর সরকার গঠন ছিল তার চারাবীজ।

মেহেরপুরের মাটিতেই রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তানে বন্দি), উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি), প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী (শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), পররাষ্ট্র ও আইনমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম আতাউল গণি ওসমানীর সমন্বয়েই দেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়।
এ সব নানা ঐতিহ্যের জন্যই এই ভ্রমণকারীদের দাবি মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

মেহেরপুরে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তির ওপরে মাঠ দিবস অনুষ্ঠিত

14th May, Tuesday, 2013 - সময়: 12:39 মিনিট। সংবাদের ধরন: কৃষি সমাচার
মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা

মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
আজ মঙ্গলবার সকালে আইএফডিসির উদ্যোগে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় গুটি ইউরিয়া প্রয়োগ ও প্রযুক্তির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলার কোলা গ্রামের মাঠে মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক আলেক চাদঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন,কৃষি বিশেষজ্ঞ ডাঃ সাহরুখ আহমেদ, ফসলুল হক ।
বক্তারা বলেন, গুটি ইউরিয়া ব্যবহার করলে সার এর পরিমান কম লাগে,খরচ কম হয় এবং ফলন বেশি পাওয়া …বিস্তারিত সংবাদ

মেহেরপুরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মটর সাইকেল র‌্যালী

14th May, Tuesday, 2013 - সময়: 10:59 মিনিট। সংবাদের ধরন: রাজনীতি
আওয়ামীলীগের হরতাল বিরোধী র‌্যালীর একাংশ

আওয়ামীলীগের হরতাল বিরোধী র‌্যালীর একাংশ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিপক্ষে  শহরে হরতাল বিরোধী মটর সাইকেল র‌্যালী করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এমপি জয়নাল আবেদীনের  কার্ষালয়ের সামনে থেকে শতাধীক মটরসাইকেল নিয়ে একটি হরতাল বিরোধী র‌্যালী বের হয়।
র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। র‌্যালীতে সংসদ সদস্য সকল দোকানপাট খোলা রাখার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য,জামায়াতের সিনিয়র নায়েবে আমীর একএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে সকাল -সন্ধ্যা হরতালের ডাক দেয় …বিস্তারিত সংবাদ

মেহেরপুরে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত

14th May, Tuesday, 2013 - সময়: 9:00 মিনিট। সংবাদের ধরন: রাজনীতি

hortal5454মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে  জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত  চলে।
হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ ছিলো আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল …বিস্তারিত সংবাদ

মেহেরপুরে ২ দফা দাবী বাস্তবায়নে আইডিইবি’র মানববন্ধন

13th May, Monday, 2013 - সময়: 4:06 মিনিট। সংবাদের ধরন: বর্তমান পরিপ্রেক্ষিত

Untitled_0003মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩মে:
বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও স্মারকলীপী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা আইডিইবি’র সভাপতি এস,এম,রাকিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এসময় কমিটির সাধারন সম্পাদক আব্দুল গনি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলীপী প্রদান …বিস্তারিত সংবাদ

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

13th May, Monday, 2013 - সময়: 4:03 মিনিট। সংবাদের ধরন: তথ্য প্রযুক্তি
নবাগত জেলা প্রশাসক মাজে

নবাগত জেলা প্রশাসক মাজে

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো: মাহমুদ হাসান। জেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময়সভায় আলোচনা করা করেন সাংবাদিক রফিক-উল-আলম, মিজানুর রহমান, গোলাম মোস্তফা,মীর সউদ আলী চন্দন, আবু আক্তার প্রমুখ।  এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা …বিস্তারিত সংবাদ

মেহেরপুরে লিচুর ট্রাক থেকে ৩শ বোতল ফেনসিডিলসহ দুই জন আটক

13th May, Monday, 2013 - সময়: 10:47 মিনিট। সংবাদের ধরন: বর্তমান পরিপ্রেক্ষিত
ফাইল ফটো

ফাইল ফটো

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে:
লিচু ভর্তি ট্রাকে ঢাকায় ফেনসিডিল নেওয়ার সময় মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব প্রধান সড়ক থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৩শ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। এরা হচ্ছে- মেহেরপুর শহরের বোসপাড়ার মিনহাজ উদ্দীন ওরফে তুফানের ছেলে রাজমহল রিকন (২৭) ও আমঝুপি গ্রামের হারুন-অর রশিদের ছেলে সেলিম রেজা (২০)।
অভিযান পরিচালনাকারী র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এম.এম শাকিলুজ্জামান জানিয়েছেন,রোববার রাত নয়টার দিকে  মেহেরপুর থেকে একটি ট্রাক লিচু বোঝাই করে ঢাকা অভিমুখে রওনা হয়। লিচুর মধ্যে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাড়াডোব ইটভাটার পার্শ্বে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এসময় ট্রাক আটকে তল্লশিী চালিয়ে ৩শ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করে র‌্যাব। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে …বিস্তারিত সংবাদ

গাংনীতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত

12th May, Sunday, 2013 - সময়: 8:11 মিনিট। সংবাদের ধরন: বর্তমান পরিপ্রেক্ষিত

image_37207মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বজ্রপাতে মারা গেছে শাহিদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ ।  হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষনা করে। নিহত শাহিদা শাহারবাটি গ্রামের হঠাৎপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,শাহিদার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে।
শাহিদার স্বামী আব্দুর রাজ্জাক জানান, আজ রোববার সন্ধ্যায় ঝড়ের মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে তার স্ত্রী আহত হন। আহত শাহিদাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা …বিস্তারিত সংবাদ

691- সর্বমোট পাতা