বর্তমান পরিপ্রেক্ষিত

অঃ ক্রীড়া শিক্ষকের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার  শান্তি কামনায় দোয়া

By মেহেরপুর নিউজ

October 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক রমজান আলীর মৃত্যুর সংবাদ শুনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুশীলনরত ক্রিকেটাররা মরহুমের বিদেহী আত্মার  শান্তি কামনায় দোয়া করেছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলোনের তত্ত্বাবধানে অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছিলেন। ঠিক সেই মুহূর্তে মেহেরপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি রমজান আলীর মৃত্য সংবাদ শোনার পরপরই ক্রিকেটাররা তাদের অনুশীলন সাময়িক বন্ধ করে মরহুম রমজান আলীর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।