বর্তমান পরিপ্রেক্ষিত

অক্সফোর্ড কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 08, 2018

মেহেরপুর নিউজ, ০৮ ফেব্রুয়ারী:

মেহেরপুর শহরের অক্সফোর্ড কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

অন্যদের মধ্যে জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিশয়নের সভাপতি সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী অভিজিৎ বোষ মানো, ননী গোপাল ভট্রাচার্য, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াদুল

মোমিন, দপ্তর সম্পাদক মুজাহিদ মুন্না, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফারহানা আলম সেখানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের অাটজন অভিভাবক মা একই রঙের পোশাকে অনুষ্ঠানে মিলিত হলে নতুন মাত্রা যোগ হয়। যা অতিথি ও অভিভাবকসহ সকলের দৃষ্টি কাড়ে।

পরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় ৩৫ ইভেন্টে ১০৫ জন শিশুকে পুরুস্কৃত করা হয়।

পঅনুষ্ঠান সঞ্চলনা করেন অক্সফোর্ড কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক নাহিদা রহমান।