বর্তমান পরিপ্রেক্ষিত

অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখার মানস কুমার পালকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 13, 2021

মুজিবনগর প্রতিনিধি:

অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর খুলনা বিভাগীয় সহকারী মহা-ব্যবস্থাপক পদ হতে মানস কুমার পাল উপ মহা-ব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করেছে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা।

সংবর্ধনা উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টার সময় অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা ব্যাবস্হাপক কাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া উপ মহা- ব্যবস্থাপক মানস কুমার পাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের (এস পি ও)এ এস এম এম কবির,চুয়াডাঙ্গা আঞ্চলের অফিসার সমিতির সভাপতি সুলাইমান, চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মামুন, আরো উপস্থিত ছিলেন ভবন মালিক কৌশিকুল ইসলাম রুমি,কেদারগন্জ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিকসহ অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখার কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখার পক্ষ থেকে সদ্য পদোন্নতি পাওয়া উপ মহা- ব্যবস্থাপক মানস কুমার পালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটার মাধ্যমে সন্মান সূচক ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনার মাধ্যমে তার পদোন্নতি উদযাপন করা হয়।