বর্তমান পরিপ্রেক্ষিত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক হারালেন সাগর

By মেহেরপুর নিউজ

November 06, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক চালক বিজন হত্যার রেশ কাটতে না কাটতেই আবারো অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক হারিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সাগর। সাগর গাড়াডোব গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।সাগর বর্তমানে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সাগর রবিবার বিকালের দিকে তার ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে মেহেরপুর সদর উপজেলার আলমপুর থেকে যাত্রীবেশে ৩ জন ছিনতাইকারী বারাদী যাওয়ার জন্য ইজি বাইক ভাড়া করেন। বারাদী বাজারের আাগেই বিস্কুটের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে পালিয়ে যায়। পরে সাগরকে অচেতন অবস্থায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।