বর্তমান পরিপ্রেক্ষিত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বশান্ত

By মেহেরপুর নিউজ

April 18, 2018

 মেহেরপুর নিউজ, ১৮ এপ্রিল: ঢাকা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ১২ হাজার টাকা এবং মোবাইল খুয়েছেন ময়ামারী গ্রামের আরিফুল ইসলাম। জানাযায় ময়ামারী গ্রামের আহম্মদ আলীর ছেলে আরিফুল মঙ্গলবার রাতের ঢাকা থেকে জে আর পরিবহনের একটি কোচযোগে বাড়ি ফেরার সময় যাত্রীবেশী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। এ সময় তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে সরে পড়ে। সকালে বাসের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।