বর্তমান পরিপ্রেক্ষিত

অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

June 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-মুজিবনগর সড়কে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুজিবর, ইব্রাহিম ও ঝর্না নামের ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরে এ দুর্ঘটনা ঘটে। আহত অটোচালক মুজিবর মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইব্রাহিমের ছেলে, ইব্রাহিম মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ইন্নাল শেখের ছেলে ঝরনা খাতুন ইন্নাল শেখের স্ত্রী।

জানা গেছে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাওয়া একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে। এ ঘটনায় অটোরিকশা চালক মুজিবর যাত্রী ইব্রাহিম ও তার স্ত্রী ঝর্না আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।