বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচী প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

January 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন দু:খ প্রকাশ করায় আইনজীবীরা আদালত বর্জনের কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে। আজ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সদস্যদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সাধারন সম্পাদক মারুফ আহমেদ বিজন তার বক্তব্য এ কথা বলেন। এ সময় আইনজীবীরা তার সাথে একমত পোষন করেন।

তিনি বলেন,জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সমন্বয়ে এক মিটিংয়ে তিনি এ দু:খ প্রকাশ করেন বলে জানান বিদায়ী সম্পাদক। উল্লেখ্য,গত ৯ জানুয়ারী অ্যাডভোকেট রফিকুল ইসলামকে আদালত থেকে বের করে দেয়ার প্রতিবাদে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত বর্জন করে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি।