বর্তমান পরিপ্রেক্ষিত

অতিরিক্ত ডিআইজির মেহেরপুর পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 30, 2019

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএম মেহেরপুর পরিদর্শনে এসেছেন।

রবিবার রাতে অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম প্রমুখউপস্থিত ছিলেন । অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান সোমবার মেহেরপুর পুলিশের হিসাব শাখা এবং সদর থানা পরিদর্শন করবেন।