বর্তমান পরিপ্রেক্ষিত

অতিরিক্ত ডিআইজির মেহেরপুরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 05, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান (পিপিএম) সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন।

মোঃ আতিকুর রহমান পিপিএম মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সকলকে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান। পূজা মন্ডপ পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজির সাথে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, জেলা জজকোর্টের পিপি পল্লব ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।