মেহেরপুর নিউজ, ২৮ সেপ্টেম্বর: খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান মেহেরপুর শহরের স্বীদ্বেশরী কালি মন্দির ও সদর উপজেলার আমঝুপির রাধামাধব মন্দির পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকালে তিনি এ পরিদর্শন করেন। এসময় তিনি নিরাপত্তার সার্বিক পরিস্থিতি দেখে খুশি হন।
পরিদর্শন কালে তার পত্নী সামসুন নাহার বিউটি, মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মন্দির কমিটির সভাপতি তপন কুমার সাহা, সাধারণ সম্পাদক মঙ্গল কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক পার্থ শাহা সেখানে উপস্থিত ছিলেন।
এরআগে খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান মেহেরপুরে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতিরিক্ত ডিআইজি’র মেহেরপুরে পূজা মন্ডপ পরিদর্শন