মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল: মেহেরপুরের কৃতি সন্তান মুহাঃ আলকামা সিদ্দিকী যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতী লাভ করেছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক পজ্ঞাপনে তাকে এ পদোন্নতী দেয়া হয়। মেহেরপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট লেখক মুহাঃ আলকামা সিদ্দিকী সরকারের অর্থ মন্ত্রণালয়ে যুগ্মসচিব থেকে পদোন্নতি লাভ করে অতিরিক্ত সচিব পদে নিযুক্ত হয়েছেন। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনীতে। তিনি গাংনী পাইলট উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মেহেরপুর কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস ডিগ্রী অর্জন করেন। ইতিপূর্বে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর পদোন্নতি লাভে মেহেরপুর নিউজ পরিবারসহ জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।