বর্তমান পরিপ্রেক্ষিত

অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ ইরানুর রহমান অন্যত্র বদলি হওয়ায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে উপ-করকমিশন কার্যালয় মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।