বর্তমান পরিপ্রেক্ষিত

অধ্যাপক মোঃ খসরু ইসলামকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খসরু ইসলাম চাকরি থেকে অবসর গ্রহণ করায়, তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে, সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন, সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, আব্দুল্লাহ আল আমিন,ইখতে খায়রুল, আনোয়ার হোসেন মিয়া,মিলন মন্ডল,সানজিদা ফেরদৌস, মনিরুল ইসলাম, নজির আহমেদ সিদ্দিক, মীর মোহাম্মদ মাহফুজ আলী, মইনুল ইসলাম, খেজমত আলী মালিথা,খোরশেদ আলম প্রমূখ।

পরে কলেজের শিক্ষক পরিষদসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে মোঃ খসরু ইসলামকে ক্রেষ্ট সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।