বর্তমান পরিপ্রেক্ষিত

অনুর্ধ’১৫ ক্রিকেট দলের সাতক্ষীরার উদ্দেশে রওনা

By মেহেরপুর নিউজ

December 23, 2022

মেহেরপুর নিউজ:

ইয়ং টাইগার অনুর্ধ’১৫ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে মেহেরপুর জেলা দল সাতক্ষীরার উদ্দেশে রওনা দিয়েছেন।

শুক্রবার সকালে মেহেরপুর জেলা অনূর্ধ্ব ‘১৪ দল সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা একাদশ ডাবল লীগ ভিত্তিতে যশোর এবং বাগেরহাট জেলা দলের সঙ্গে মোকাবেলা করবে। অধিনায়ক নেহাল সহ অনূর্ধ্ব ‘১৪ দলে ১৬ সদস্যের অন্য খেলোয়াড়রা হলেন তৌসিফ খান,শিহাব উদ্দিন ফয়সাল, কোবীর, রাজিব নেওয়াজ, অনুরোধ, সাথী বিশ্বাস, সাথী,তাসিন ওয়াহিদ, যাররাত শাহরিয়ার, রাজিব নেহাল খান, সাইমুর রহমান, আতিক আদনান এবং ওয়াশিকুর রহমান তাসিন। সঙ্গে রয়েছেন দলের কোচ হাসুনুজ্জামান হিলন এবং অফিসিয়াল স্বপন।