টপ নিউজ

অন্ধ প্রতিবন্ধী উলফাতুন্নেছা পেলেন খাট লেপ-তোষকসহ আসবাবপত্র

By মেহেরপুর নিউজ

January 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরিফ ইকবাল মেহেরপুর শহরের কালাচাঁদপুর গ্রামের অন্ধ প্রতিবন্ধী উলফাতুন্নেছাকে খাট লেপ-তোষক সহ আসবাবপত্র পৌঁছে দিলেন।

শুক্রবার দুপুরে দিকে সেকেন্ড অফিসার শরিফ ইকবাল কালাচাঁদপুর গ্রামে প্রতিবন্ধী উলফাত নেছার বাসায় উপস্থিত হয়ে লেপ-তোষক সহ অন্যান্য আসবাবপত্র তুলে দেন।

এ সময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে ৭০ বছর বয়সী বৃদ্ধা উলফাতুন্নেছা তার একমাত্র মেয়ে রিজিয়া খাতুন কে নিয়ে কালাচাঁদপুর গ্রামের ইয়ার আলীর বাঁশ বাগানে টিনের বেড়া দিয়ে কোনরকমে ও বসবাস করে আসছিল।