বর্তমান পরিপ্রেক্ষিত

অন্যের স্ত্রী ভাগিয়ে নিয়ে ৩ মাস নিখোঁজ বেলতলা পাড়ার পলাশ

By মেহেরপুর নিউজ

February 07, 2022

 মেহেরপুর নিউজ:

প্রথম পক্ষের স্ত্রী-সন্তান রেখে অন্যের স্ত্রী ভাগিয়ে নিয়ে প্রায় ৩ মাস যাবত নিখোঁজ রয়েছেন মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের পলাশ আলী। পলাশ বেলতলা পাড়া গ্রামের রেজাউল হকের ছেলে।

জানা গেছে প্রায় ৪ বছর পূর্বে সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের পলাশ আলীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের আয়নাল হকের কিস মে হাসি খাতুনের ।

তাদের ঘরে ১ টি সন্তান রয়েছে। এদিকে বিয়ের পরে পলাশ বেলতলা পাড়া গ্রামের বাপ্পার স্ত্রী চুমকি সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের জের ধরে প্রায় তিন মাস পূর্বে চুমকি কে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে পলাশ। চুমকির আগের পক্ষের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পলাশ চুমকি কে নিয়ে যাওয়ার পূর্বে তার প্রথম পক্ষের স্ত্রী হাসি খাতুনের সমস্ত টাকা এবং গহনা সঙ্গে নিয়ে গেছে। অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর ৩ মাসের মধ্যে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে তার স্ত্রী হাসি খাতুন জানিয়েছেন। এদিকে হাসি খাতুন তার স্বামীকে ফিরে পেতে বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।পলাশের সন্ধান দেওয়ার জন্য ০১৭৯৫-৮১৬২৮৪ নং যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন তার স্ত্রী হাসি খাতুন।একইসাথে সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।