বর্তমান পরিপ্রেক্ষিত

অপহরনের ১৫ দিন পর মেহেরপুরের শুভরাজপুর থেকে অপহৃত শিশু আতাউরকে উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

September 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের দক্ষিন আফ্রিকা প্রবাসী আলিফের ছেলে শিশু আতাউরকে অপহরনের ১৫ দিন পর উদ্ধার মেহেরপুর  পুলিশ। আজ বুধবার সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তের তার কাটা বেড়া দিয়ে অপহৃত আতাউরকে বাংলাদেশ সীমান্ত পার করে দেয় অপহরনকারীরা । তখন অতিরিক্ত সহকারী সুপার আব্দুল জলিল ও মেহেরপুর সদর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসেন।

পরে সকাল পৌনে ১২ টার দিকে অপহৃত শিশু আতাউরের চাচা ইলিয়াস হোসেনের হাতে শিশুটিকে হস্তান্তর করেন পুলিশ সুপার এ কে এম নাহিদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,ওসি তদন্ত তরিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।

মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুজ্জামান জানান, শিশু আতাউর অপহরন হওয়ার পর থেকে আমরা বিভিন্ন স্থানে লোক লাগিয়ে দিই ।তার প্রেক্ষিতে ১৫ দিনের মাথায় আজ অপহরনকারীদের হাত থেকে শিশুটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। উল্লেখ্য,গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের দক্ষিন আফ্রিকা প্রবাসী আলিফ হোসেনের বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র আতাউরকে আপহরন করে সন্ত্রাসীরা । অপহরন শেষে আতাউরের ছোট নানা স্কুল শিক্ষক আব্দুল হালিম এতে প্রতিবাদ করলে অপহরনকারীরা তাকে গুলি করে হত্যা শেষে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।