অন্যান্য

অপহরনের ৩ মাস পর বস্তাবন্ধি অবস্থায় যুবক উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ: অপহরনের ৯০ দিন পর বস্তা বন্দি অবস্থায় মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮/ টায় বামুন্দি পুলিশ ক্যাম্পের ১০০ গজ দুর থেকে বস্তাবন্দি আবস্থায় ইদ্ধার করে বামুন্দি পুলিশ ক্যাপের সদস্যরা। জানা গেছে, গত ১৬ ডিসেম্বর গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের কুতুব শেখের ছেলে মজনু (৩০) আত্মিয় বাড়ি বেরাতে যাওয়ার সময় অপহৃত হয়। পরে অপহরন কারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তি পন দাবী করে। এ ঘটনায় মজনুর পিতা গাংনী থানায় একটি সাধারন ডাযেরী করে। অবশেষে মুক্তিপনের টাকা না  পেয়ে তাকে তিন মাস ধরে আট কিয়ে রেখে আজ সকাল সাড়ে ৮ টার দিকে পচার গরুর ভুরি সহ একটি বস্তার মধ্যে পুরে বামুন্দি পুলিশ ক্যাম্পের ১শ গজ দুরে ফেলে রেখে যায়। খবর পেয়ে বামুন্দি পুলিশ কাম্পের আই সি সামসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে যুবককে উদ্ধার করে বামন্দির হুদা ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জানান, দির্ঘদিন তাকে আটকে রেখে প্রয়োজনী পানি খাবার না দেয়ায় তার শরির দুর্বল ও পানিশূন্যতায় পড়েছে।