রাজনীতি

অবরোধের ৩য় দিনে মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

November 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর:

বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের ৩য় দিনে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে সড়কে গছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় অবরোধকারীরা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় অবরোধকারীরা বেশ কিছু ককটেলের বিষ্ফোরন ঘটায়।

আজ বৃহস্পতিবার ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাটা মোড়,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়,গৌরিনগর, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ,রাজনগর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি বাজার এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা।

কায়েম কাটা মোড়: মেহেরপুর -কাথুলী সড়কের কায়েম কাটা মোড়ে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,বিএনপি নেতা রাইহানুল কবিরের নেতৃত্বে  ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা সড়কে গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় অবরোধকারীরা।পর সেখানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম,বিএনপি নেতা রাইহানুল কবির,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,পৌর জামায়াতের আমির মাহবুবুল আলম,বুড়িপোতা ই্উনিয়ন জামায়াতের আমির গোলাম রসুল প্রমুখ।

বন্দর মোড়: মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিনের নেতৃত্বে  ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা হাতে লাঠি শোটা নিয়ে বিক্ষোভ  করে।পরে সমাবেশে বক্তব্য রাখেন,মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন প্রমুখ। রাজনগর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবলু ,বিএনপি নেতা আব্দুল আলিম,ডা. হাশেম,রাশেদুল ইসলাম,মহাসিন আলী,জয়নাল আবেদীনের নেতৃত্বে সড়কে লাঠি শোটা নিয়ে,আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা বর্ধিত ৭১ ঘন্টা অবরোধের ১ম থেকেই ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা একটানা অবরোধ করে রেখেছে এই এলাকা।

গৌরিনগর: মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরিনগরে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মশিউর রহমান , সেক্রেটারী খান জাহান আলীর নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান করে। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

বামন্দি : বিএনপি নেতা এম এ আওয়াল ও জুলফিকার আলী ভুট্রোর নেতৃত্বে মেহেরপুর-কুষ্টিায়া সড়কের বামন্দি বাজার এলাকায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে বিক্ষোভ  করে।