বর্তমান পরিপ্রেক্ষিত

অবসরপ্রাপ্ত ডেমনস্ট্রেটর শিক্ষক আব্দুল মওদুদের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

January 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ডেমনস্ট্রেটর শিক্ষক আব্দুল মওদুদের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাতে চাঁদবিল গ্রাম জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। আব্দল মওদুদের জানাযা ও দাফনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মওদুদের স্ত্রী,১ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।