বর্তমান পরিপ্রেক্ষিত

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনারুল ইসলামের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

April 28, 2022

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনারুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না——- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার সকালের দিকে আনারুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মেহেরপুর শহরের তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুম আনারুল ইসলামের ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনাগুহী রয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

রাত সাড়ে দশটায় তার নিজ গ্রাম মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।