বর্তমান পরিপ্রেক্ষিত

অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

December 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজী কুদরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা কামাল এবং মধ্যডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়া মরহুমা নাজিরুন নেছার পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়।

মেহেরপুর সদর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক এবং আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা কামালকে ৬৩ হাজার টাকা এবং মরহুমা নাজিরুন নেছার পরিবারকে ২৮ হাজার ৭শ টাকার চেক প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে সমিতির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।