মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: সারাদেশে সরকারের জুলুম,নির্যাতন ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর বিএনপি। আজ শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর বিএনপির কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর টাউন হল চত্বরে যেয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,সহসভাপতি আলমগীর খান ছাতু,দপ্তর সম্পাদক আব্দুর রহিম,আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের শতশত নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
এর আগে বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্যে তিনি অবিলম্বে দেশে গনহত্যা বন্ধ করার আহবান জানিয়ে বলেন, জুলুম নির্যাতন, নির্বাচারে মানুষ হত্যার মধ্য দিয়ে সরকার দেশে একদলীয় শাষন কায়েম করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,চলমান সরকারের নিপিড়নে জনগন উৎকন্ঠিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি বলেন,বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গনতান্ত্রিক আন্দোলনে জনতার বিজয় অনিবার্য।