মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: মেহেরপুরের চলমান সংগ্রামে জনগণের সম্পৃক্ততা দেখে বিরোধীদলকে ভয় পাইয়ে দেয়ার অপচেষ্টার অংশ হিসাবে জেলা কার্যালয়ে হামলা করা হয়েছে। অজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন এ কথা বলেন। তিনি বলেন হামলাকারীদের রক্ষা করতেই ক্ষমতাসীন দল প্রশাসনকে বাধ্য করেছে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করতে । অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস সহ শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের এবং বাংলাদেশ জাতীয় পার্টির জেলা আহবায়ক শেখ সাঈদ আহমেদ সহ ৭ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচী ঘোষণা করেন তিনি। সভায় জেলা বিভিন্ন এলাকার নেতা কর্মীরা অংশগ্রহন করেন।