বর্তমান পরিপ্রেক্ষিত

দক্ষতা বিনিময় সেমিনারে অংশ নিতে মেহেরপুর নিউজের চেয়ারম্যানের নেপাল গমন

By মেহেরপুর নিউজ

March 01, 2016

মেহেরপুর নিউজ,০১ মার্চ: নেপাল রেড ক্রস সোসাইটির আমন্ত্রণে দক্ষতা বিনিময় শীর্ষক ৪ দিনের একটি সেমিনারে অংশ নিতে নেপাল গমন করলেন মেহেরপুর নিউজের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম ( পলাশ খন্দকার)। এই সফরে তার সাখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আরো ৩ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় বাংলাদেশ বিমান বাহিনীর বিজি ০৭০১ বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। সেমিনারে অংশগ্রহনের পাশাপাশি তিনি নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা পরিদর্শনসহ ঐতিহাসিক স্থান গুলো ঘুরে দেখবেন। আগামী ৫ মার্চ তিনি নেপাল ত্যাগ করবেন।