বর্তমান পরিপ্রেক্ষিত

অভিনব কায়দায় সিগারেটের প্রচার

By মেহেরপুর নিউজ

September 11, 2022

মেহেরপুর নিউজ:

এবার অভিনব কায়দায় সিগারেটের প্রচার চালানোর সময় প্রচার সামগ্রী জব্দ করা হয়েছে।মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে শাহিন হাডওয়ারের দোকানের সামনে থেকে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপন প্রচারকারী মোবাইলে সিগারেটের ভিডিও দেখিয়ে প্রচার ও বিজ্ঞাপন করা অবস্থায় আটক করা হয়।

রবিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে হলুদ গেঞ্জি পড়া, পিঠে কলেজ ব্যাগ সহ কলেজ পড়ুয়া ছাত্র মেহেরপুর সদর উপজেলার কচুই খালী জুগিন্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোঃ নয়ন পড়তে যাওয়ার জন্য অটোরিকসার জন্য বারাদী বাজারে অপেক্ষা করার সময় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপন প্রচারকারী ছাত্র নয়নের সামনে টাস মোবাইলে সানমুন সিগারেটের লোভনীয় ভিডিও দেখিয়ে তাকে সানমুন সিগারেট খাওয়ার পরামর্শ প্রলোভন দেওয়া অবস্থায়ই বিজ্ঞাপন কারীকে আটক করা হয়।

সানমুন সিগারেটের বিভিন্ন প্রচার বিজ্ঞাপন সামগ্রী সহ গিফট দেওয়ার প্রমান পত্র জব্দ করা হয়েছে। ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী এসব পন্য সামগ্রী জব্দ করা হয়।