বর্তমান পরিপ্রেক্ষিত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুজিবনগরে শ্রদ্ধাঞ্জলি

By Meherpur News

February 21, 2026

মেহেরপুর নিউজঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুজিবনগর শহীদ বেদীতে পুষ্পমালা অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে মুজিবনগর বাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা সর্বপ্রথম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বাংলাদেশ পুলিশ মুজিবনগর থানা, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সমবায় অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষার জন্য জীবনদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।