বর্তমান পরিপ্রেক্ষিত

অমর একুশে বিতর্ক উৎসবে শহীদ সালাম দল চ্যাম্পিয়ন

By Meherpur News

February 09, 2026

মেহেরপুর নিউজ : মেহেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে এবং সরকারি কলেজের সহযোগিতায় আয়োজিত অমর একুশে বিতর্ক উৎসবে শহীদ সালাম দল (বিরোধী দল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার দুপুরের দিকে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় শহীদ সালাম দল (বিরোধী দল) বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দলে অংশগ্রহণ করেন খাদিজা বেগম, শিহাব হাসান, সালমা আক্তার, অনিমা খাতুন ও ইমারা খাতুন।

এর আগে সকালে মেহেরপুর সরকারি কলেজ শহীদ মিনার পাদদেশে অমর একুশে বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম, ফুয়াদ খান, হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক বশির উদ্দিন, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, নিগার সুলতানাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় যুক্তিতর্ক ও মননশীলতা চর্চার গুরুত্ব তুলে ধরেন।