বর্তমান পরিপ্রেক্ষিত

অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

By মেহেরপুর নিউজ

March 31, 2019

মেহেরপুর নিউজ, ৩১ মার্চ : মেহেরপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে রবিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচী (এডিপি) এর আওতায় মেহেরপুরের বিভিন্ন এলাকার ৪৫ জন দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মেদ বিজন উপস্থিত থেকে মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম , মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ বক্তব্য রাখেন।