মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালালকে দেখতে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন।
শনিবার দিবাগত রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালালকে দেখতে যান। এ সময় তিনি আকবর জালালের স্বাস্থ্যের খোঁজ-খবর রাখেন। অসুস্থ হয়ে তিনি কয়েকদিন পূর্বে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হাসপাতালে ভর্তি অন্যান্য ওয়ার্ডে রোগীদের ও খোঁজখবর নেন।
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাবিবুস সাত্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া এ সময় সেখানে উপস্থিত ছিলেন।