বর্তমান পরিপ্রেক্ষিত

অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগে আসামি হামিদুল ও হাবিবুরের জামিন নামঞ্জুর

By মেহেরপুর নিউজ

February 17, 2022

মেহেরপুর নিউজ:

অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগে আটক আসামি হামিদুল ও হাবিবুরের জামিন নামঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহ আসামিদের জামিন নামঞ্জুর করেন।

এর আগে অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম বাদী হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলা তারানগর গ্রামের রহিস উদ্দিন এর ছেলে হাবিবুর এবং হোসেন মোল্লা ছেলে হামিদুলকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ধারায়ববিশুদ্ধ খাদ্য আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২।

মামলার বিবরণে জানা গেছে গত ৫ ফেব্রুয়ারি মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের রহিস উদ্দিন এর ছেলে হাবিবুর রহমানের অসুস্থ-রুগ্ন একটি গরু জবাই করে হোসেন মোল্লার ছেলে হামিদুলের মাধ্যমে মেহেরপুরের আব্দুর রহমানের ছেলে পারভেজ কসাই ওই গরুর মাংস বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে আদালতের নির্দেশে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের আটক করে।