বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

September 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে হাট পাড়া গ্রামে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মকবুল হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন ,আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার,সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি চ্রমন, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর উপজেলার আমঝুপি গ্রামে হাট পাড়ায় গ্রামে গনসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।