বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

October 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর এবং মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর এবং মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে গনসংযোগ করেন।