বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাডভোকেট খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েলের পিতার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

November 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েলের পিতা খন্দকার হারুন-অর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না———-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রবিবার সকালে মেহেরপুর- ২৫০ শহর শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুম খন্দকার হারুন-অর রশিদের স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, খন্দকার হারুন-অর রশিদ শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। এদিকে সাবেক প্রধান শিক্ষক হারান-অর রশিদের মৃত্যুর খবর শুনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেহেরপুর শহরের মুখার্জি পাড়াস্থ তার বাসভবনে দেখতে যান।

হারুন-অর রশিদ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে অবসর গ্রহণ করেন। সে থেকে তিনি বাড়িতে অবস্থান করতেন। রবিবার বাদ মাগরিব মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জানাযা শেষে শেখপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।