মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে গণসংযোগ করেছেন।
বুধবার বিকালের দিকে এডভোকেট ইয়ারুল ইসলাম আশরাফপুর গ্রামে গণসংযোগ করেন এবং কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পরে তিনি আশরাফপুর কয়েকটি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।