বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের ওয়াবদা মোড় এলাকায় গনসংযোগ

By মেহেরপুর নিউজ

August 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর পৌরসভার ওয়াবদা মোড় এলাকায় গনসংযোগ করেছেন।

শুক্রবার বিকালের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর পৌরসভার ওয়াবদা মোড় এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।