বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের কালীগংনীতে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

September 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা কালীগংনী গ্রামে গণসংযোগ করেছেন।

শনিবার বিকেলের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কালিগাংনী গ্রামে গণসংযোগ কালীন সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। পরে কালীগাংনী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন।