মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন ,মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম, আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে গনসংযোগ করেন।