বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

October 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়া ও ইসলামনগর পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহরের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়া ও ইসলামনগর গ্রামে গনসংযোগ করেন।