বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

April 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামে গণসংযোগ ও পথসভা করা হয়েছে ।

রবিবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।টেংরামারী গ্রাম আওয়ামী লীগের নেতা রুস্তম আলী সভাপতিত্বে টেংরামারী শ্যুটিং মোড়ে অনুষ্ঠিত পথসভার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জসিউর রহমান বকুল, সোভন সরকার,মুখলেছুর রহমান, মানিক হোসেন, আকবর আলী, আজিম উদ্দিন প্রমূখ। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।