বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের গোভিপুর গ্রামে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

January 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে গণসংযোগ করেছেন।

বুধবার বিকালের দিকে অ্যাডভোকে ইয়ারুল ইসলাম গোভীপুর গ্রামী গণসংযোগ করেন। গণসংযোগ কালীন সময়ে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সর্বসাধারণের সামনে তুলে ধরেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।