বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. ইয়ারুল ইসলামের চক শ্যামনগরে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

December 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রামে গণসংযোগ করেছেন।

শুক্রবার বিকেলে এডভোকেট ইয়ারুল ইসলাম চক শ্যামনগর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগ সহ স্থানীয় সর্বশ্রেণী পেশা মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।