মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
রবিবার বিকালের দিকে তিনি উপজেলার বারাদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার সাধারন মানুষদের সাথে নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সাধারন মানুষের জীবনযাত্রার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরছেন। এছাড়াও তিনি সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট আহবান জানান। পরে তিনি কয়েকটি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।