মেহেরপুর নিউজ:
মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার বিকালের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বুড়িপোতা গ্রামের গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগ ও পথসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইসলাম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।