মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণাধীন আরসিসি সড়ক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকালের দিকে সদর উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আরসিসি সড়ক পরিদর্শন করেন। সড়ক পরিদর্শন কালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।