বর্তমান পরিপ্রেক্ষিত

অ্যাড. মিয়াজান আলীর গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

September 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর গণসংযোগ, পথসভা ও বর্তমান সরকারের উন্নয়ন সম্বলিত প্রচার পত্র বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গণসংযোগ, পথসভা ও বর্তমান সরকারের উন্নয়ন সম্বলিত প্রচার পত্র বিলি করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর নেতৃত্বে বিকেলে মেহেরপুর শহরের কোট মোড় থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে বড় বাজার ঘুরে বর্তমান সরকারের উন্নয়ন সম্বলিত প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করেন।

পরে হোটেল বাজার মোড়ে পথসভায় অ্যাডভোকেট মিয়াজান আলী বক্তব্য রাখেন করেন।গণসংযোগকালে এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।