মেহেরপুর নিউজঃ অ্যাসেট প্রকল্পের আওতায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে মেহেরপুরে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (উপসচিব) মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিদর্শক সুকান্ত কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রকৌশলী শফিউদ্দিন, মীর মুক্তার আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, অ্যাসেট প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে এবং এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।