বর্তমান পরিপ্রেক্ষিত

আইইবি এর মেহেরপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

By মেহেরপুর নিউজ

August 09, 2021

মেহেরপুর নিউজ:

ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আই ই বি) কতৃক মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে ২০ টি অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ রফিকুল ইসলাম অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহন করেন ।

এ সময় সেখানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোখলেছুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।